সোমবার , ১৯ জুন ২০২৩, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১৫
আজকের সর্বশেষ সবখবর

বিসিবিতে বিশেষ সম্মাননায় ভূষিত মুশফিক

ডেস্ক রিপোর্ট
জুন ১৯, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিসিবিতে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। মাঠে তার অবদান স্বরূপ তাকে এ বিশেষ সম্মাননা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। জাতীয় দলে ক্যারিয়ারের ১৮ বছর পার করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সময় পরিবর্তনের সঙ্গে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে ভরসার এক নাম মুশফিক।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজারেরও বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটের অন্যতম কাণ্ডারি এই ব্যাটার। আর তাই সর্বশেষ বোর্ড সভায় মুশফিককে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে বিসিবি। সম্মাননা হিসেবে ১০ লাখ টাকা পেয়ছেন মিস্টার ডিপেন্ডেবল।

বাংলাদেশের ক্রিকেটে এমন সম্মাননা আগে পায়িনি কেউ। বিভিন্ন সময়ে ক্রিকেটারদের অর্জেনের স্বীকৃতি হিসেবে নানা পুরস্কার দেয়া হলেও টাকায় পুরস্কৃত হবার বিষটি এই প্রথম। এদিকে গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘একদিন মুশফিক খেলা শেষ করে আমাকে বলছিল, আপনি আমাকে কোনোদিন কিছু দেননি।’

‘এটা শুনে আমিও চিন্তা করে দেখলাম আসলে ওকে তো আমি কোনোদিন আলাদা করে কিছু দেইনি। সে জন্য ওকে দেয়া হয়েছে। কিন্তু এটা যে মিডিয়া তে আসবে, তাহলে তো সবাই চাবে। এবারই শেষ আর কাউকে দেবো না। মুশফিকই প্রথম এবং শেষ।’ যোগ করেন তিনি বলেন।

এছাড়া গণমাধ্যমকে বোর্ড সভাপতি বলেন, ‘তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মাশরাফি এরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। এর আগেও অনেকে ছিল, এখনও আছে। কিন্তু এদের একটা বিশেষ ব্যাপার আছে। তাই মনে হয়েছে ওদের জন্য কিছু করা উচিত।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।