রবিবার , ১৯ জুলাই ২০২৬, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৯
আজকের সর্বশেষ সবখবর

কেমন হতে পারে আর্জেন্টিনার ফাইনাল একাদশ

স্পোর্টস ডেস্ক ::
জুলাই ১৯, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্বপ্নের ম্যাচের সামনে দাঁড়িয়ে স্পেন-আর্জেন্টিনা। আজ রাতেই মেটলাইফ স্টেডিয়ামে চূড়ান্ত হবে সোনালি ট্রফিটা কার হাতে উঠবে।

অবশ্য দুই দলেরই অভিজ্ঞতা রয়েছে বিশ্বকাপের স্বাদ আস্বাদনের। স্পেনের একবারের বিপরীতে ৩ বার জিতেছে আর্জেন্টিনা।

আলবিসেলেস্তারা বর্তমান চ্যাম্পিয়নও। অর্থাৎ টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নামবেন লিওনেল মেসিরা।

শিরোপা ধরে রাখার অভিযানে একাদশে কাদের নামাবেন কোচ লিওনেল স্কালোনি? আর্জেন্টিনার ক্রীড়া সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ফাইনালের একাদশে খুব একটা পরিবর্তন আনবেন না স্কালোনি।

একাদশের দুটি পজিশন নিয়ে শুধু মাথা ঘামাতে হবে স্কালোনিকে। দুটির একটি হচ্ছে রক্ষণভাগে। রাইটব্যাক নাহুয়েল মলিনার জায়গা গঞ্জালো মন্তিয়েলকে নামাতে পারেন আর্জেন্টিনার কোচ।

সেমিফাইনালে মলিনার দিক থেকেই লিড নিয়েছিল ইংল্যান্ড। পরে তার বদলি নেমে দারুণ খেলেছেন মন্তিয়েল।
অন্যদিকে মিডফিল্ডে ইংল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা হারান রদ্রিগো ডি পল। তার পজিশনে খেলেন জুলিয়ানো সিমিওনে। বেঞ্চ থেকে পরে মাঠে নেমে অবশ্য দারুণ খেলেছেন ডি পলও।

এর বাইরে আজ দেখা যেতে পারে জিওভান্নি লো সেলসোকেও। কেননা অনুশীলনের সময় যে ১৩ জনকে ‘বিব’ (বিশেষ জার্সি) দিয়েছিলেন তাদের একজন ছিলেন রিয়াল বেতিসের এই মিডফিল্ডার। স্কালোনি যদি তাকে সুযোগ দেন, তাহলে বেঞ্চ গরম করতে হতে পারে লিয়ান্দ্রো পারেদেসকে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ- এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।