শনিবার , ৯ মে ২০২৬, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৩
আজকের সর্বশেষ সবখবর

নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা

সিলেটের সকাল ডেস্ক ::
মে ৯, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনূর্ধ্ব-১৪ বালক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জৈন্তাপুর উপজেলা অনূর্ধ্ব-১৪ ফুটবল একাদশ। ফাইনালে তারা শক্তিশালী গোলাপগঞ্জ উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

শনিবার (৯ মে) বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। ম্যাচের প্রথমার্ধের ১৪তম মিনিটে জৈন্তাপুরের আক্রমণভাগের খেলোয়াড় আশফাক দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে জৈন্তাপুর উপজেলা দল।জেলার ইতিহাস

এর আগে শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে জৈন্তাপুর উপজেলা ২-০ গোলে কোম্পানীগঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনালে ওঠে বলে জানান দলের ম্যানেজার শাহীন আলম।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সিলেট জেলা দলের সাবেক ফুটবলার রেজাউল করিম নাচন। তিনি বলেন, “জৈন্তাপুরের কিশোর ফুটবলাররা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও জৈন্তাপুরের মুখ উজ্জ্বল করবে।”

৫০ মিনিটব্যাপী (২৫+২৫ মিনিট) এই ফাইনাল ম্যাচ শেষে দলীয় ম্যানেজার শাহীন আলম জানান, জৈন্তাপুর উপজেলা থেকে ৬ জন খেলোয়াড় চূড়ান্তভাবে সিলেট জেলা একাদশে জায়গা পেয়েছে। তারা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।