বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ -২০২৩ টুর্নামেন্টের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিপক্ষে ৬-০ গোলে হারিয়ে জয় লাভ করে সিলেট রেঞ্জ পুলিশ।
বুধবার সাড়ে ৪টায় খুলনা মেট্রোপলিট্রন পুলিশ লাইন্স (কে এম পি) মাঠে মুখোমুখি হয় বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ বনাম সিলেট রেঞ্জ পুলিশ। নান্দনিক খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছে এই দুই টিম।
খেলায় সিলেট রেঞ্জ টিম ৬-০ গোলে বরিশাল মেট্রোপলিট্রন পুলিশকে হারিয়ে গ্রুপ পর্বের খেলার শুভসূচনা করে। সিলেট রেঞ্জ টিমের অধিনায়ক এএসআই আমিরুল ইসলাম তিনটি গোল করে হেটট্রিক করার গৌরব অর্জন করেন।
উল্লেখ্য, বাংলাদেশের পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ -২০২৩ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা খুলনা মেট্রোপলিট্রন পুলিশ লাইন্স (কে এম পি) মাঠে শুরু হয়েছে।টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলি যথাক্রমে খুলনা, বগুড়া, চট্টগ্রাম ও ময়মনসিংহ এই চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।
