বুধবার , ৫ জুলাই ২০২৩, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৩
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপে বরিশালকে ৬ গোলে হারিয়ে সিলেট রেঞ্জের জয়লাভ

সিলেটের সকাল রিপোর্ট
জুলাই ৫, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ -২০২৩ টুর্নামেন্টের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিপক্ষে ৬-০ গোলে হারিয়ে জয় লাভ করে সিলেট রেঞ্জ পুলিশ।

বুধবার সাড়ে ৪টায় খুলনা মেট্রোপলিট্রন পুলিশ লাইন্স (কে এম পি) মাঠে মুখোমুখি হয় বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ বনাম সিলেট রেঞ্জ পুলিশ। নান্দনিক খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছে এই দুই টিম।

খেলায় সিলেট রেঞ্জ টিম ৬-০ গোলে বরিশাল মেট্রোপলিট্রন পুলিশকে হারিয়ে গ্রুপ পর্বের খেলার শুভসূচনা করে। সিলেট রেঞ্জ টিমের অধিনায়ক এএসআই আমিরুল ইসলাম তিনটি গোল করে হেটট্রিক করার গৌরব অর্জন করেন।

উল্লেখ্য, বাংলাদেশের পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ -২০২৩ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা খুলনা মেট্রোপলিট্রন পুলিশ লাইন্স (কে এম পি) মাঠে শুরু হয়েছে।টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলি যথাক্রমে খুলনা, বগুড়া, চট্টগ্রাম ও ময়মনসিংহ এই চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।