আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন ১৯৯৪ সালে। সে ম্যাচে যে জার্সি পড়ে মাঠে নেমেছিলেন ম্যারাডোনা সেই একই জার্সি পরিহিত ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন মেসি। উল্লেখ্য, ১৯৯৪ বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল যুক্তরাষ্ট্রেই। আর আসছে ২০২৬ বিশ্বকাপের সহ আয়োজক দেশও যুক্তরাষ্ট্র।
মেসি যে জার্সি পড়ে ছবি দিয়েছেন সেই একই রকম জার্সি পড়ে ১৯৯৪ সালে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে গ্রিসের বিপক্ষে মাঠে নেমেছিলেন ম্যারাডোনা। সে ম্যাচে গোলও পেয়েছিলেন তিনি। এরপর ডোপ টেস্টে ফেঁসে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ফেরত পাঠানো হয় তাকে।
এদিকে মেসি এখন যুক্তরাষ্ট্রেই আছেন। আসছে বছরগুলোতেও মিয়ামির জার্সিতে আমেরিকার ফুটবলে জাদু দেখাবেন তিনি। এমন অবস্থায়, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া পরের বিশ্বকাপেও তিনি অংশ নেবেন এমনটাই ভাবছেন এখন তাঁর ভক্তরা।
এদিকে স্প্যানিশ দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পরের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ম্যারাডোনা নিজের শেষ বিশ্বকাপ খেলেছেন যুক্তরাষ্ট্রে। মেসি এখন সেখানকার ঘরোয়া লিগেই খেলছেন। আবার ইন্টার মিয়ামির হয়ে খেলতে গিয়ে দারুণ ফর্মে রয়েছেন। সুতরাং, তিনি সেখানেই আরেকটা বিশ্বকাপ খেলার ইচ্ছা পোষণ করতে পারেন।’
এদিকে পরের বিশ্বকাপে খেলার নিশ্চয়তা না দিলেও সে সম্ভাবনা একেবারে উড়িয়েও দেননি ফুটবল জাদুকর। আর্জেন্টিনা জাতীয় দলের চীন সফরের সময় তিনি বলেছিলেন, ‘আসলে দেখতে চাই, সময়টা কেমন যায়। আমি মনে করি না যে, গত বিশ্বকাপটাই আমার শেষ ছিল। শুধু দেখতে চাই, সবকিছু কিভাবে এগিয়ে চলে। তবে, সাধারণভাবে বলতে হয়, আমি আগামী বিশ্বকাপটা হয়তো খেলছি না।
