এদিকে টাইগারদের আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের দিনে বিসিবি পদ ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন সভাপতি পাপন। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ে সিরিজ জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি ফার্মাসিউটিক্যালের সঙ্গে যুক্ত রয়েছি। এর বাইরে আমি রাজনীতির সঙ্গেও যুক্ত। রাজনীতি আমাদের পরিবারের একটা ঐতিহ্য। আপনারা সকলেই একথা জানেন যে আমার বাবাও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই পরম্পরাই আমি বজায় রাখার চেষ্টা করছি। এর বাইরে আরও কুড়িটা জায়গা রয়েছে, যেখানে আমাকে সময় দিতে হয়। কিন্তু বর্তমানে আমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে ক্রিকেট ছাড়া আর কোনও কিছুতেই আমি সময় দিতে পারছি না।’
তিনি আরও যোগ করে বলেন, ‘এই দেখুন না, আজই আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। কতটা জরুরি, সেটা আমি বলে বোঝাতে পারব না। কিন্তু, এই ক্রিকেটের জন্যই আমি জানিয়ে দিয়েছি যে আমি ওই বৈঠকে উপস্থিত থাকতে পারব না। খেলা বাদ দিয়ে তো আর মিটিংয়ে যেতে পারব না আমি!’
বোর্ড থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে পাপন বলেন, ‘আসল ঘটনা হল, ক্রিকেটে আমাকে অনেকটাই সময় দিতে হচ্ছে। আর সে কারণেই আমার মনে হয়, এবার এখান থেকে যতটা দ্রুত সম্ভব আমার সরে আসাই ভালো। সব জায়গাতেই সমানভাবে সময় দেওয়া, আমার দায়িত্ব। ক্রিকেটকে তো অনেক সময়ই দিলাম, এবার সরে যাওয়াই ভালো।’
এর আগেও একবার চিকিৎসকের পরামর্শে বিসিবি সভাপতি নিজের পদ ছাড়তে চেয়েছিলেন। জানিয়েছিলেন পরিবারেরও চাপ রয়েছে। বলেছিলেন, ‘বর্তমানে আমি ক্রিকেট এতটাই উপভোগ করি যে শত চাপও আমি সহ্য করে নিচ্ছি। তার উপরে ফ্যামিলির তো একটা আলাদা চাপ রয়েইছে।’
এছাড়া সবশেষে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনওকিছুই চিরস্থায়ী নয়। আমিও নই। বিসিবি নিয়ে আমি প্রচুর পরিকল্পনা করেছি। কোনওটায় সফল হয়েছি, কখনও ব্যর্থ। এটাই স্বাভাবিক। তবে যাওয়ার আগে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি।
