সোমবার , ২৫ মার্চ ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১০
আজকের সর্বশেষ সবখবর

৪র্থ চাটিবহর প্রিমিয়ার লীগের উদ্বোধন 

মাহমুদুল হাসান নাঈম
মার্চ ২৫, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানিগঞ্জের চাটিবহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৪শে মার্চ রবিবার দুপুর ৩ ঘটিকায় ৪র্থ চাটি বহর প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে বিগ সর্ট স্টাইকার্স শুরুতে ব্যাট করতে নেমে নোবেলের ২৪ বলে ৭৬ রান এবং জাহিরের ২২ বলে ৩৫ রানের বিশাল সংগ্রহে ৪ উইকেট হারিয়ে প্রতিপক্ষ কিং’স এলিভেন কে ১৫৫ রানের টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে কিংস এলিভেনের ফাহাদ আহমদের ২৩ বলে ৪৪ রান ও পাভেলের ২৪ বলে ৪৩ রানের মাধ্যমে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। ফলে ১১ রানে জয়লাভ অর্জন করে বিগ শর্ট স্টাইকার্স।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন বিগ শর্ট স্টাইকার্সের নোবেল আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাস্টার মোঃ শিহাব উদ্দিন, মেম্বার ৯নং ওয়ার্ড, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বশির আহমদ সাবেক মেম্বার, ৯নং ওয়ার্ড, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সদস্য আনোয়ার হোসেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।