শনিবার , ২৬ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫২
আজকের সর্বশেষ সবখবর

১৫০ মিলিয়ন রুপির প্রস্তাব ফিরিয়ে বিপিএলে বাবর

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২৬, ২০২৩ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ক্যারিয়ারের উড়ন্ত সময়ে একের পর এক রেকর্ড আর মাইলফলক স্পর্শ করা পাক তারকা ব্যাটার বাবর আজম ১৫০ মিলিয়ন রুপির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন বলেন গুঞ্জন শোনা যাচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের দেওয়া তথ্যমতে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে খেলতে বিশাল অঙ্কের প্রস্তাব দেয়া হয়েছে বাবরকে। যা পাকিস্তানি মুদ্রায় প্রায় ১৫ কোটি রুপির সমান। তবে সেখানে অংশ না নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পারেন বাবর আজম। ২০২৪ সালের ১৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টটির দ্বিতীয় আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, আইএল টি-টোয়েন্টির লিগের প্রথম আসরে কোনো পাকিস্তানি ক্রিকেটারই খেলার অনুমতি পাননি। তবে এবার দ্বিতীয় আসরে শাহীন আফ্রিদি, শাদাব খান এবং আজম খানদের ডেজার্ট ভাইপারস দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। এছাড়া বাবর আজমের জন্য ইতোমধ্যে ১৫০ মিলিয়ন পাকিস্তানি রুপির প্রস্তাব দেয়া হয়েছে। তাকে টুর্নামেন্টের দূত বানাতে চায় লিগ কর্তৃপক্ষ।

অপরদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের সূচি এখনো চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে জানুয়ারির মাঝামাঝিতে ফ্র্যাঞ্চাইজি আসরটি শুরু হতে পারে। এই টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য সময় হিসেবে সংবাদমাধ্যমটি ১০ জানুয়ারির কথা উল্লেখ করেছে। যেখানে বাবর ও মোহাম্মদ রিজওয়ানসহ বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার অংশ নেবেন বলে জানিয়েছে তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।