বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে স্বামীকে খুনের দায়ে স্ত্রী সহ ৩ জনের ফাঁসির আদেশ

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ২৮, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জাফলংয়ে স্বামীকে খুনের দায়ে স্ত্রী, কথিত প্রেমিক ও তার সহযোগীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক শায়লা শারমিন এ রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. জালাল উদ্দীন। তিনি জানান, রায়ের সময় আসামির আদালতে উপস্থিত ছিলেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

দণ্ডপ্রাপ্তরা হলেন- খুশনাহার (২২), মাহমুদুল হাসান (২২) ও নাদিম আহমদ নাইম (১৯)। আর নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। সে সময় স্ত্রীসহ সিলেটের জাফলং বেড়াতে এসে স্থানীয় রিভারভিউ আবাসিক হোটেলে ওঠেন তিনি।

২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটের জাফলংয়ের রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর পালিয়ে যান তার স্ত্রী খুশনাহার বেগম। নিহতের স্ত্রীর সাথে মাহমুদুল হাসান নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো। এর জের ধরে আল ইমরানকে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। এ হত্যাকাণ্ডের পর নিহতের পিতা বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। পরে কথিত প্রেমিক মাহমুদুল হাসান ও তার সহযোগী নাদিমকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।