প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে মাগুরা-১ আসর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ১,৮৫,৩৮৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রেজাউল হোসেন ডাব প্রতীক নিয়ে ৫,৯৭৩ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,০০,৪৮৫ জন।
এদিকে বড় ব্যবধানে জয় পেয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে আজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ভোটের ফলাফল আসতে শুরু করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
