লন্ডন বাংলা প্রেসক্লাবের নব নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইছির মাহমুদ সহ নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে ।
এক অভিনন্দন বার্তায় সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাধারন সম্পাদক খসরু খান ও ট্রেজারার সালেহ আহমদ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নবনির্বাচিত কমিটি সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে কমিউনিটিকে আরও এগিয়ে নিয়ে যাবে।
জিএসসির প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী সুফী সুহেল আহমদ এক বার্তায় এই তথ্য জানান। – বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
