সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৬
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে তুলুজ বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে তুলুজ বিএনপির উদ্যোগে স্থানীয় এক অভিজাত রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তুলুজ বিএনপি নেতা বকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যৌথ সঞ্চালনা করেন বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত শাকিল এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইসলাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক জনসংখ্যা ও জনসম্পদ বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সিলেটর ওসমানীনগর উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তারেক আহমদ তাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুলুজ বিএনপি নেতা ফখরুল ইসলাম, নুরুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জুবের আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য জামাল উদ্দিন, ছাতক উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিক্সন মিয়া, বিয়ানীবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল হক, বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, পাবনা ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক রায়হান আহমেদ এবং বিএনপি নেতা সামাদ হোসেন ও রিপন মিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিব মিয়া, তারেক হোসেন, সাইদুল ইসলাম, ইসলাম উদ্দিন, রুবেল আহমদ ও সাজু আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে দেশ ও বিদেশে অবস্থানরত জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তারা। বক্তারা দলের ভেতরের রাজনৈতিক মতানৈক্য ও বিরোধ ভুলে গিয়ে একযোগে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।