বুধবার , ২৯ এপ্রিল ২০২৬, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৯

ভারতে পালানোর সময় স্ত্রী হত্যাকারী স্বামী গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধি ::
এপ্রিল ২৯, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে তিন সন্তানের জননী ফারহানা বেগমকে (৩৪) কুপিয়ে খুনের পর পালিয়ে যাওয়া ঘাতক স্বামী সুহেল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার(২৮ এপ্রিল) মধ্যরাতে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে উপজেলার সুরইঘাট কালীনগর বাগরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সিলেট জেলা পুলিশের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সোমবার মধ্যরাতে স্ত্রীকে খুন করে পালিয়ে যায় সুহেল। পরে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ‘ফারহানার মাথার পেছনে, বুকে ও গালে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ভাই সেলিম আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার (২৯ এপ্রিল) সকালে সুহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানা বেগমকে বিয়ে করেন সুহেল। বিয়ের পর থেকেই সোহেল প্রায়ই ফারহানার ওপর নির্যাতন চালাতেন। এ কারণে তাদের পরিবারে কলহ লেগেই ছিল। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর সুহেল পালিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।