মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭
আজকের সর্বশেষ সবখবর

বালুচর মিড বার ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

আবিদুর রহমান
জানুয়ারি ২৩, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জের বালুচরে ১ম মিড বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বালুচর নবজাগরণ স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।

মঙ্গলবার বিকেলে বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক বালুচর ও ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম দল। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। এতে ১-০ গোলে বালুচর চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কালাইরাগ ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ। সভাপতিত্ব করেন বালুচর নবজাগরণ স্পোর্টিং ক্লাবের সভাপতি বাহার আহমেদ রুহেল।

সাধারণ সম্পাদক বিজন সরকার ও আব্দুল আলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ভাটরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিউদ্দিন, ইউপি সদস্য জয়নাল আবেদীন, কালিবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি রজন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ উদ্দিন, সাবেক খেলোয়াড় ফরিদ মিয়া, আব্দুল আলিম ও লাল মিয়া প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।