মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৯

পীরমহল্লা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক ::
এপ্রিল ২৮, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরের পশ্চিম পীরমহল্লা এলাকা থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ হাসান আহমদ (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক হাসান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোয়ালিয়ার বাবুল মিয়ার ছেলে; বর্তমানে সে সিলেট মহানগরের বিমানবন্দর থানাধীন বনকলাপাড়ায় বসবাস করছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোঃ মনজুরুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বিমানবন্দর থানা পুলিশের একটি দল পশ্চিম পীরমহল্লাস্থ আনন্দ স্কুলের বিপরীতে একটি পরিত্যক্ত বাসায় (হেলাল কমপ্লেক্স) অভিযান চালায়। সেখান থেকে প্রথমে দুটি চাইনিজ কুড়াল ও একটি রামদাসহ হাসানকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বনকলাপাড়াস্থ পীরমহল্লা পাহাড়িকা আবাসিক এলাকার জিয়া মিয়ার একটি নির্মাণাধীন ভবনে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। সেখান থেকে আরও দুটি চাইনিজ কোড়াল, তিনটি রামদা ও তিনটি লাঠি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা (নং-২২/২৮/৪/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।