সোমবার , ২৬ জুন ২০২৩, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৯
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগে সাড়ে  ১৯ হাজারকোটি টাকার রেমিট্যান্স

ডেস্ক রিপোর্ট
জুন ২৬, ২০২৩ ২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদের আগে সাড়ে  ১৯ হাজারকোটি টাকার রেমিট্যান্স

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১৯ হাজার ৪০৩ কোটি টাকার (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে) বেশি। প্রবাসী আয় আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে আবারও দুই বিলিয়ন ডলার ঘরে পৌঁছাবে প্রবাসী আয়।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবারের কাছে রেমিট্যান্স পাঠাচ্ছেন। বাকি সময়ে আরও বেশি রেমিট্যান্স আসবে বলে ধারণা তাদের।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, জুন মাসের প্রথম ২৩ দিনে মোট ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার বা ১৯ হাজার ৪০৩ কোটি টাকার বেশি প্রবাসী আয় এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ ডলারের রেমিট্যান্স।

এর আগে, সব শেষ মে মাসের পুরো সময়ে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার এসেছিল। সে হিসাবে এখন পর্যন্ত মে মাসের চেয়ে চলতি জুন মাসে রেমিট্যান্সের প্রবাহ অনেক ভালো অবস্থানে রয়েছে। এপ্রিল মাসে প্রবাসীরা যথাক্রমে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার পাঠিয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।