সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১:০৫
আজকের সর্বশেষ সবখবর

কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্ব শুরু কাল

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর সিলেট পর্বের খেলা মঙ্গলবার বেলা দুইটায় নগরের উপশহর পয়েন্টস্থ সিলেট ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্টিত হবে। সিলেট বিভাগীয় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সিলেটজুড়ে উৎসবের আমেজে পরিণত হয়েছে। খেলার বর্ণাঢ্য নানা আনুষ্ঠানিকতায় ও জমকালো আয়োজনে অত্যান্ত আনন্দপূর্ণ সফল, সুন্দর ও শৃঙ্খলভাবেখেলাটি উপহার দেবেন বলে আশাবাদী টুর্নামেন্ট আয়োজক কমিটি। লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক তারকা খেলোয়াগণ অংশ নেবেন। টুর্নামেন্টটি সফল করতে গত কয়েকদিন থেকে সিলেটজুড়ে চালানো হয়েছে ব্যপক প্রচার প্রচারণা।

সোমবার প্রচারণার শেষে দিনে ১০ টি ট্রাকে করে মহানগরীজুড়ে প্রচারণা চালানো হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।