ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পেল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ৪০ রানের ব্যবধানে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগ্রিসরা।
আজ রোববার সকালে মিরপুর শেরেবাংলায় শুরু হয়েছে প্রথম ওয়ানডে ম্যাচ। এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত।
আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলার আমানজত কউরের বিধ্বংসী বোলিংয়ে ১৫২ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ মেয়েদের বোলিং তোপে ১১৩ রানে অলআউট হয় ভারত। আর প্রথম ওয়ানডেতে ৪০ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে রইলেন বাংলাদেশের মেয়েরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
