রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৮
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যুতে এমসিডিএসের শোক 

লবীব আহমদ
ডিসেম্বর ১৭, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

মুরারিচাঁদ (এমসি) কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটি (এমসিডিএস)।

আরও পড়ুন : এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সালেহ আহমদের দাফন সম্পন্ন

রোববার (১৭ ডিসেম্বর) রাতে এক শোকবার্তায় মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি সাইফুর রহমান মিশু ও সাধারণ সম্পাদক সানজিদা জাহিন প্রিমা বলেন, এমসি কলেজে অধ্যক্ষ থাকাকালীন সময়ে এমসিডিএস ক্লাবের কার্যক্রম ও উন্নয়নে প্রফেসর সালেহ আহমদ স্যার তাৎপর্যপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। উনার কর্ম ও স্মৃতি হাজারো বছর বেঁচে থাকুক এমসি কলেজ প্রাঙ্গণে।

আরও পড়ুন : এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ আর নেই

তারা আরও বলেন, আমরা এমসিডিএস পরিবার মহান সৃষ্টিকর্তার নিকট প্রফেসর সালেহ আহমদ স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আরও পড়ুন : প্রফেসর সালেহ আহমদের মৃত্যুতে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির শোক

উল্লেখ্য, প্রফেসর মো. সালেহ আহমদ শনিবার রাত ৯টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।