শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪১
আজকের সর্বশেষ সবখবর

প্রফেসর সালেহ আহমদের মৃত্যুতে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির শোক

লবীব আহমদ
ডিসেম্বর ১৬, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো.সালেহ আহমদ আর নেই। শনিবার ( ১৬ ডিসেম্বর) রাত ৯টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। 

আরও পড়ুন : এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ আর নেই

কলেজের সাবেক এই অধ্যক্ষের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এমসি কলেজে থাকা সাংবাদিকদের একমাত্র সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি। এক শোক বার্তায় রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেন, প্রফেসর সালেহ আহমদ কর্মজীবনে অত্যন্ত সৎ ও বিচক্ষণ একজন মানুষ ছিলেন। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি গঠন, স্থায়ী অফিস প্রাপ্তিসহ নানা বিষয়ে তিনি আন্তরিকপূর্ণ সহযোগিতা করেন। আমাদের শুভাকাঙ্ক্ষীর না ফেরার দেশে চলে যাওয়াতে আমরা ব্যথিত। এসময় তারা প্রফেসর সালেহ আহমদ এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে ১৯৬৩ সালে জন্ম নেয়া প্রফেসর মো. সালেহ আহমেদ। চতুর্দশ বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। পরে ময়মনসিংহ গফরগাঁও সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।

১৯৯৪-২০০১ সালে এমসি কলেজে, সেখান থেকে ২০০১ সালে রাজশাহী সিটি সরকারি কলেজে এবং পরবর্তীতে আবারো পদোন্নতি পেয়ে এমসি কলেজে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হয়ে যোগদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।