রবিবার , ৩১ মে ২০২৬, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৪
আজকের সর্বশেষ সবখবর

অকটেন–পেট্রল–কেরোসিনে ৫ টাকা বাড়ল, ডিজেল অপরিবর্তিত

সিলেটের সকাল ডেস্ক ::
মে ৩১, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল ১১৫ টাকা লিটারেই থাকছে। অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা-নামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে এ মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

এর আগে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয় গত ৩০ এপ্রিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।