বুধবার , ২৩ জুন ২০২১, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫১
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে সরকারী কাজে বাধা দান ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৩১ জনের নামে মামলা

ডেস্ক রিপোর্ট
জুন ২৩, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পুলিশের সরকারী কাজে বাধা দান, ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৩১ জনের নামে মামলা করা হয়েছে। এসময় অজ্ঞাত আরও ৬০/৭০ জনকে আসামী করা হয়েছে। গত ২১ জুন দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মো. সালাহ উদ্দীন এই মামলা করেন। 

মামলার আসামীরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জের মৃত মুতলিব মিয়ার ছেলে মফিজুর রহমান চৌধুরী (৫৫), হাজী আব্দুস সোবহানের ছেলে ফয়সল আহমদ আবিদ (২০), মৃত আপ্তাব আলীর ছেলে ফারুক আহমদ (৪০), মৃত নুরুল হোসেনের ছেলে আশিকুর রহমান (৫৫), আশিকুর রহমানের ছেলে জিল্লুর রহমান জুয়েল (৩৫), জুবের আহমদ (৩২), কয়েছ আহমদ (২৯), তফুর আলীর ছেলে মো. এমদাদুল হক (২৮), মৃত আছকির আলীর ছেলে ফখরুল আহমদ মতছিন (৫০), মৃত আরপান আলীর ছেলে এস.এম. আব্দুল গফুর (৪৫), আং রহমানের ছেলে গিয়াস উদ্দিন (৩৫), মৃত আজিরুদ্দীনের ছেলে সাবেরীন আহমদ (২৭), সুহানুর রহমান আলমের ছেলে মাহবুবুর রহমান রুবেল (৩৮), সুহানুর রহমান আলম (৩৫), শামীম আহমদ (৩০), মৃত লালু মিয়ার ছেলে সিতার মিয়া (৩৭), আশিক আলীর ছেলে আখতার হোসেন (৩৫), রইছ আলীর ছেলে আব্দুল হক (৪০), ছোরাব আলীর ছেলে রাজু আহমদ (৩৩), তবারক আলীর ছেলে সিরাজুল ইসলাম রোকন (২৬), মৃত সমর আলীর ছেলে কয়েছ আহমদ (২৮), সোনাফর আলীর ছেলে ফয়জুল (৩৮), এলাইছ মিয়ার ছেলে জাকির উরফে ব্লেক জাকির (২৮), মৃত রমেশ দাশের ছেলে রঞ্জু দাশ (৩৫), শুকুর আলীর ছেলে আলী আহমদ (৪০), মাছিম খানের ছেলে আশিক খান ছখা (৩৮), মৃত আং রজ্জাকের ছেলে রুবেল মিয়া (৩২), বাদশা মিয়ার ছেলে লুৎফর মিয়া (৩০), ভুরু মিয়ার ছেলে মো. মাতিন মিয়া (৩৫), আবুল হোসেনের ছেলে আখতার (২৮) ও সিরাজুল ইসলাম সহ অজ্ঞাত ৬০/৭০ জন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২১ জুন তারিখে উল্লেখিত ৩১ জন ও ৬০/৭০জন অজ্ঞাতনামা উশৃঙ্খল লোকজন দক্ষিণ সুনামগঞ্জ থানাগামী রাস্তার উপর আসিয়া থানাকে লক্ষ্য করে বড় বড় ইটের আদলা দিয়া থানায় থাকা গাড়ী, সাইনবোর্ড, দেওয়াল ইত্যাদি ভাংচুর, ত্রাস ও ভীতি সঞ্চারের জন্য বেপরোয়া হইয়া উঠে। একপর্যায়ে তাদেরকে বাধা দিলে তারা মারমুখী হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল, লাঠি, সোটা নিক্ষেপ শুরু করে। তখন আমি পুলিশ দলের সংখ্যা বৃদ্ধির জন্য বেতার মাধ্যমে থানার অফিসার ইনচার্জসহ থানার আশপাশ এলাকায় ডিউটিতে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) চানমিয়া, এসআই নজরুল ইসলাম ও এসআই আবুল কালামদেরকে ঘটনার কথা জানাই। তখন আশপাশে ডিউটিতে থাকা অফিসার ও ফোর্সগণ তথায় আসিয়া উশৃঙ্খলতা নিবারনের চেষ্টা করে। আমরা প্রাথমিক পর্যায়ে উশৃঙ্খল লোকজনদেরকে হুশিয়ারী প্রদান করি। তারা আমাদের হুশিয়ারী উপেক্ষা করিয়া ত্রাস ও ভীতি সঞ্চারের জন্য একাধারে ইট পাটকেল নিক্ষেপ সহ আমাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার জন্য টানাটানি করে। উশৃঙ্খল লোকজনদের হাত থেকে রক্ষার জন্য পুলিশ লাঠিচার্জ করলে তারা আরো মারমুখী হয়ে পুলিশের উপর আক্রমণ চালিয়ে পুলিশের কর্তব্য কাজে বিঘ্ন সৃষ্টি করে পুলিশকে জখম করে এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাহাদের নিক্ষিপ্ত ইটের আঘাতে কং/৭৯৩ আং রহিম শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হইয়া মাটিতে লুটিয়ে পড়িয়া যায়। এসময় মামলার এজাহারনামীয় ১-১২নং আসামীদেরকে হাতে থাকা লাঠিসহ আটক করলে উশৃঙ্খলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। আর পরে পুলিশ তদন্ত করে বাকিদের নাম ঠিকানা পায়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, পুলিশের ওপর হামলা সহ নানা অভিযোগে ৩১ জনের নামোল্লেখ করে ও ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।