বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরের ৩ টি ক্যাম্পাসের কমিটি প্রকাশিত হয়েছে। শুক্রবার বিকেলে সিলেটের এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ ও সরকারি মদনমোহন কলেজ ছাত্রশিবিরের এই কমিটি প্রকাশিত হয়।
এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি হিসেবে ইসমাঈল খাঁন ও সেক্রেটারী জওহর লোকমান মুসান্না, সিলেট সরকারি কলেজের সভাপতি হিসেবে রেদওয়ান হোসাইন ও সেক্রেটারী হিসেবে আবু তাহের মিছবাহ এবং সরকারি মদনমোহন কলেজের সভাপতি হিসেবে মিজানুর রহমান ও সেক্রেটারী হিসেবে আতাউর রহমানকে নির্বাচিত করা হয়েছে।
এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইসমাঈল খাঁন বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। ক্যাম্পাস থেকে লেজুড়ভিত্তিক ও দখলদারমুক্ত রাজনীতি দূরীকরণে কাজ করবো ইনশাআল্লাহ। মেধার ভিত্তিতে প্রতিটি হলের সিট বণ্টনের দাবি আমাদের। আর কোনো সন্ত্রাসীদের দ্বারা যেন শিক্ষার্থীরা কোনোপ্রকার হয়রানীর শিকার না হয়, সেজন্য আমরা সবসময় কাজ করবো।
