বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২৪
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে রোভার সহচর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিকৃবি প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে রোভার সহচর ওরিয়েন্টেশন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সিকৃবি ক্যাম্পাসে অনুষ্ঠিত নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সঞ্চালনা করেন গ্রুপ সম্পাদক ও অতিরিক্ত পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং সভাপতিত্ব করেন গ্রুপ সভাপতি ও পরিচালক ( ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো. এমদাদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ ট্রেজারার ও ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ। অতিথি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও সিলেট বিভাগীয় উডব্যাজার শাহনাজ বেগম।

সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ সদস্য সহকারী প্রফেসর বিবি মরিয়ম। উক্ত অনুষ্ঠানটি সমন্বয় সাধন করেন গ্রুপ আর.এস.এল ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে নবাগত রোভার সহচরগণ নিজের, দেশের এবং সৃষ্টিকর্তার প্রতি অনুগত থেকে দেশ গড়ার শপথে অঙ্গীকারবদ্ধ হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।