বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৯
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে “প্রজেক্ট এন্ড ফেলোশিপ অ্যাওয়ার্ড গিভিং সিরোমনি” অনুষ্ঠিত

সিকৃবি প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “প্রজেক্ট এন্ড ফেলোশিপ অ্যাওয়ার্ড গিভিং সিরোমনি” অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের (সাউরেস) উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে সাউরেসের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

এসময় তিনি বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণায় পর্যাপ্ত সহায়তার নিশ্চয়তা প্রদান করা প্রয়োজন। গুণগত মানসম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষিবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খাদ্যে স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির অগ্রযাত্রায় কৃষিবিদদের ভূমিকা অনস্বীকার্য। প্রয়োজনীয় আর্থিক সহায়তার অভাবে প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌছানো সম্ভব হয়না। সরকারী বেসরকারী পর্যায়ে গবেষণা সহায়তা পেলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে। কম ক্ষতিকর জেনটিক্যালি মোডিফাইড ফুড (জিএম ফুড) সরবরাহ নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী ও সাউথইস্ট ব্যংক পিএলসি’র এসএভিপি কাজী মো. ইরফান উল হক।

উল্লেখ্য, সাউরেস এর তত্ত্বাবধানে ইতোমধ্যে ৬৭৭ টি গবেষণা প্রকল্প সমাপ্ত হয়েছে এবং ১০৫৭ টি প্রকল্প চলমান রয়েছে। এছাড়া ২০২৪-২০২৫ অর্থবছরে ৯৯ টি গবেষণা কাজের জন্য ৪ কোটির অধিক টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।