#এমসি কলেজের বাংলা বিভাগে নবীন বরণ, মাস্টার্স শেষবর্ষ বিদায় ও আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বাংলা বিভাগের নবীন বরণ, মাস্টার্স শেষবর্ষ বিদায় ও আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজের একাডেমিক ভবনের ১০১ নং কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের শিক্ষার্থী তিলোত্তমা নাথ তন্বী ও মাজিদুল হকের সঞ্চালনায় এবং বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
এসময় তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থাকার কারণে দুনিয়া এত সুন্দর হয়েছে। মানুষ খারাপ-ভালোর মধ্যে পার্থক্য বুঝেছেন শিক্ষার মাধ্যমে। আমাদের আশা-ভরসার জায়গা হচ্ছেন আজকের এই নব প্রজন্ম। এই আপনারা আগামীতে বাংলাদেশ অর্থাৎ বিশ্বে নেতৃত্ব দিবেন। সেই নেতৃত্বটা যাতে সঠিক হয়, মানবিক গুণাবলি সম্পন্ন হয়, সুগঠিত হয় তার জন্য কিন্তু আমাদের আজকের এই আয়োজন। আপনার মা-বাবা ভালো চান, কারণ তারা আপনার জন্মদাতা। আর শিক্ষকরা আপনার জন্মদাতা না হয়েও আপনার ভালো চান মা-বাবার চাইতেও বেশি। সুতরাং শেখার কোনো শেষ নেই। শিখবেন, নিজেকে ঋদ্ধ করবেন। নিজেকে মেলে ধরবেন, দেখবেন সবার মধ্যে আপনি সেরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, বাংলা বিভাগের প্রাক্তন প্রফেসর ড. সাহেদা আখতার, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আমীর হামজা মোল্লা, সহকারী অধ্যাপক ইমতিয়াজ তানভীর প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস সামাদ আজাদ, সেলিম আহমদ, খন্দকার আহসানুল্লাহ, লবীব আহমদ, আহমেদ সাদিক মাসুম, তাসনিয়া প্রমুখ।
আরও বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জওহর লোকমান মুসান্না, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক সুমিত কান্তি দাস পিনাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহরাব হোসেন।
