বুধবার , ৫ জুন ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩০
আজকের সর্বশেষ সবখবর

লেবার পার্টির ভূমিধস বিজয়ের সম্ভাবনা জরিপে !

সাজু আহমদ, লন্ডন থেকে:
জুন ৫, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

লন্ডন ও ওয়েলস-এ আসন শূন্য হতে পারে কনজারভেটিভ পার্টি

বিলেতের সাধারণ নির্বাচনের আর বাকি মাত্র এক মাস। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের তেমন আগ্রহ না থাকলেও সাংবাদিক ও রাজনীতি সংশ্লিষ্ট মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। এর মধ্যে নতুন জরিপ নিয়ে আসলো নতুন উদ্দীপনা!

ষাট হাজার মানুষের উপর জরিপকারী সংগঠন ইউগভ সর্বশেষ রিপোর্টে লেবার পার্টিকে একচেটিয়া জয়ের সম্ভবনা দেখিয়েছে।

তাদের জরিপে লেবার ৪২২,কনজারভেটিভ পার্টি ১৪০,লিবারেল ডেমোক্রাট ৪৮ ও স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ১৯টি আসন পেতে পারে বলে ধারণা প্রকাশ করা হয়েছে।

জানা যায়. গত নির্বাচন থেকে লেবার পার্টি এবার ২১৯ টি আসন বেশি পাবে, যা তাদের সরকার গঠনের জন্য প্রযোজনীয় আসনের চেয়ে ১৯৪ টি বেশি । কনজারভেটিভ পার্টি গতবারের চেয়ে ২২৫ টি আসন এবং এসএনপি ৩১ টি আসন কম পাবে বলে জরিপে উঠে এসেছে। বর্তমান প্রধানমন্ত্রী রিসি সুনাকের দল লন্ডন, ওয়েলস, দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিম ইংল্যান্ডে আসন শুন্য হতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

বর্তমান ক্ষমতাসীন পার্টির বাঘা বাঘা মন্ত্রীরা নির্বাচনে আসন হারাতে পারেন মর্মে জরিপে উল্লেখ করে বলা হয়. বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ৪৫ জন মন্ত্রীর মধ্যে ২২ জন তাদের এমপি পদ হারাতে পারেন। এর মধ্যে অর্থমন্ত্রী জেরেমি হান্ট, প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শাপস, হাউজ অফ কমন্স এর নেতা পেনি মর্ডানট এবং শিক্ষামন্ত্রী জিলিয়ান কেগান ও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ লেবার পার্টি থেকে ১৯৯৭ সালে টনি ব্লেয়ারের সময় ১৭৯জন বেশি এমপি পেয়ে লেবার সরকার গঠন করেছিল।

জরিপকারী সংগঠনের মতে নির্বাচন যত ঘনিয়ে আসবে দুই প্রধান পার্টির জনপ্রিয়তা কাছাকাছি আসবে, কিন্তু লেবার ১৯৯৭সালের মতো ভূমিধস বিজয় পাবে বলে জরিপ ইঙ্গিত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।