বুধবার , ১৯ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২০
আজকের সর্বশেষ সবখবর

রিয়াদে ৩টি ফ্লাইট পরিচালনাতেই এমিরেটসের উন্নত বোয়িং ৭৭৭

সিলেটের সকাল রিপো র্ট:
মার্চ ১৯, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

আগামী ৩০মার্চ এবং ৭মে রিয়াদে দ্বিতীয় ও তৃতীয় দৈনিক ফ্লাইট পরিচালনায় এমিরেটস তাদের উন্নততর রিফার্বিশড বোয়িং ৭৭৭ ব্যবহার করার পরিকল্পনা করেছে। ইতোপূর্বে গতবছরের অক্টোবর থেকে রিয়াদের একটি দৈনিক ফ্লাইট পরিচালনায় এজাতীয় উড়োজাহাজ ব্যবহৃত হয়ে আসছে।

রিয়াদ হবে মধ্যপ্রাচ্য/ জিসিসিতে প্রথম গন্তব্য যেখানে এমিরেটস শুধুমাত্র তাদের এই উন্নত বোয়িং ৭৭৭ পরিচালনা করছে।

রিফার্বিশড করা এমিরেটসের এই বোয়িংগুলোতে মোট চারটি কেবিন রাখা হয়েছেঃ স্যুইটবিশিষ্ট প্রথম শ্রেণী, উন্নততর বিজনেস ও ইকোনমি শ্রেণী এবং প্রিমিয়াম ইকোনমি। প্রতিটি শ্রেণীতেই যাত্রীদের সর্বোচ্চ আরামপ্রদতা নিশ্চিতের লক্ষ্যে আসনের বিন্যাস করা হয়েছে। আকর্ষণীয় ইন্টেরিয়রের সঙ্গে যুক্ত হয়েছে নতুন অনেক সেবা।

গত বছরের নভেম্বর থেকেই এমিরেটস প্রথম বিজনেস ও বিজনেস শ্রেণীর যাত্রীদের বিমানবন্দর থেকে আনা-নেয়ার জন্য সোফের চালিত লিমুজিন সেবা প্রদান করছে। এমিরেটসই একমাত্র এয়ারলাইন যারা রিয়াদে এই সেবা অফার করে।

এমিরেটস বর্তমানে সৌদি আরবের ৪টি নগরীতে সপ্তাহে ৭২টি ফ্লাইট পরিচালনা করছে। এসব গন্তব্যে ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হচ্ছে বোয়িং ৭৭৭ এবং এয়ারবাস ৩৮০।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।