আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন মাদরাসা মুয়াজ বিন জাবাল (রাঃ) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ইজাযা ও সনদ বিভাগের ২য় ব্যাচের দুজন ছাত্র হাফিজ সাফওয়ান শরীফ খান ও হাফিজ মাহদী খান আল কুরআনের পঠন – পাঠনের উপর ধারাবাহিক সনদ ও ইজাযা অর্জনের জন্য মদিনা যাচ্ছেন। আজ বুধবার বিকাল ৫-২০ মিনিটের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট থেকে মদিনার উদ্দেশে যাত্রা করবেন।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার এক দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, গোবিন্দগঞ্জ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শায়েখ আব্দুস সালাম আল মাদানী।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা সৈয়দ আলমগীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হাফেজ মাশুকুল ইসলাম, হাফেজ মাসুম আহমদ,হাফেজ আবু জাফর,হাফেজ আমজাদ আলী, মাওলানা সুহেল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
