জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘সমাবেশ ও গণমিছিল’ কর্মসূচির আয়োজন করেছে খেলাফত মজলিস, সিলেট জেলা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে গণমিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি আবুল হাসান এমপি। সভাপতিত্ব করবেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দরাও সমাবেশে বক্তব্য দেবেন।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ‘জুলাইয়ের চেতনা ইনসাফ ও মুক্তির সংগ্রাম’ এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে দলের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস, সিলেট জেলা।
