সোমবার , ১৩ নভেম্বর ২০২৩, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩১
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা নুরুল ইসলামের মাগফেরাত কামনায় সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনার দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৩, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

সদ্যপ্রয়াত বার্সেলোনা প্রবাসী বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম রাহিমাহুল্লাহ’র জীবন শীর্ষক আলোচনা ও রূহের মাগফিরাত কামনায় খতমে ইয়াসিন ও দোয়া মাহফিলের আয়োজন করে সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনা। ৯ই নভেম্বর (বৃহস্পতিবার) বাদ এশা দারুল আমাল জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সিরাতে মুস্তাক্বীমের অন্যতম শুরা সদস্য মাওলানা ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও মাওলানা আজিমুল ইসলাম সেলিমের পরিচালনায় উক্ত মাহফিলে মরহুম মাওলানা নুরুল ইসলাম সাহেবের জীবনের ভিবিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উক্ত মাহফিলে বক্তব্য রাখেন মুস্তাক্বীমের শুরা সদস্য হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি, হাফিজ মাওলানা শরফ উদ্দিন আজাদ, হাফিজ মাওলানা আবিদুর রাহমান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব মাষ্টার নজমুল ইসলাম, জনাব আব্দুল কাদির, রাজু আহমদ, মাসউদ আহমদ প্রমুখ।

পরিশেষে মাওলানা ইলিয়াস আহমদ সাহেবের দু’আর মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।