সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে রাতের আঁধারে মাছ শিকার করতে গিয়ে নৌকা ডুবে অফিক মিয়া (৪৩) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি কালীবাড়ি গ্রামের মৃত মুহিবুর রহমানের পুত্র। তিনি ৭ সন্তানের জনক।
শুক্রবার (৭জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্টে মাছ শিকার করতে গিয়ে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে।
আরও পড়ুন : বিশেষ পুরষ্কার পেল কোম্পানীগঞ্জ থানাপুলিশ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭জুলাই) আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্টে মাছ শিকার করতে গিয়ে তিনি নিখোঁজ হন। অফিক মিয়ার আত্মীয়স্বজন ও কোম্পানীগঞ্জ থানাপুলিশ সারারাত ধরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
আরও পড়ুন : জৈন্তাপুরে দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলছে
সর্বশেষ আজ শনিবার (৮জুলাই) সকাল আটটা পর্যন্ত অফিক মিয়ার কোনো সন্ধান মিলে নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করি। স্থানীয় বাসিন্দা, থানাপুলিশ ও বিজিবির সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফায়ারসার্ভিস কে খবর দেওয়া হয়েছে। নিখোঁজ অফিক মিয়া’র সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
