শুক্রবার , ৭ জুলাই ২০২৩, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০১
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলছে 

জৈন্তাপুর প্রতিনিধি
জুলাই ৭, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে বাস-ব্যাটারিচালিত রিকশার (টমটম) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। 

শুক্রবার (৭ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার দরবস্ত বাজারের নিকটবর্তী সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু 

স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী নিহতরা হচ্ছেন- বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫)।

আরও পড়ুন : বিশেষ পুরষ্কার পেল কোম্পানীগঞ্জ থানাপুলিশ

জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া জাফলংগামী একটি বাস রাত ১০টার দিকে দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অফিসের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা ৭ যাত্রীর মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুঘর্টনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এসময় দুর্ঘটনার আশেপাশের এলাকার লোকজন ছুটে এসে নিহত ও আহতদের উদ্বার কাজে সহায়তা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক বলেন, ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে আসি। স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্বার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।