শুক্রবার , ৭ জুলাই ২০২৩, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০২
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ পুরষ্কার পেল কোম্পানীগঞ্জ থানাপুলিশ

ফখর উদ্দিন
জুলাই ৭, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা পুলিশের ২০২৩ সালের জুন মাসে কোম্পানীগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ রুজুকৃত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের জন্য সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ থানাপুলিশকে ‘বিশেষ পুরস্কার’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সের হলরুমে সিলেট জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ও ওসি তদন্ত আল আমীনের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট প্রদান করেন।

এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রফিকুল ইসলামসহ জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, আমার ওপর অর্পিত দায়িত্ব-কর্তব্য অত্যন্ত ন্যায়-নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করতে সকল সময় চেষ্টা করি। এসময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।