বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৭
আজকের সর্বশেষ সবখবর

ভর্তি ফি কমানোর দাবিতে ছাত্রদলের স্মারকলিপি, আশ্বাস দিলেন উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি ফি কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাবিপ্রবি শাখা।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা শেষে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। ছাত্রদলের দাবি যথার্থ উল্লেখ করে উপাচার্য ভর্তি ফি পুনর্বিবেচনার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার, সহ-সভাপতি শরীফ ও মাহির আসিফ, দপ্তর সম্পাদক প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ, সোহানুর রহমান, জহিরুল ইসলাম ও রাহাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক নিলয়, শিপন ও মবিন, অর্থ বিষয়ক সম্পাদক তারেক, সহ-দপ্তর সম্পাদক তারেক রহমানসহ সংগঠনের আরও অনেক নেতা-কর্মী। উপাচার্য ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে ভর্তি ফি কমানোর আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।