শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শীতকালীন ছুটি উপলক্ষে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত দাপ্তরিক কাজ ও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ৩১ ডিসেম্বর (রবিবার) থেকে যথারীতি দাপ্তরিক কাজ ও ক্লাস-পরীক্ষা শুরু হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
