রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৬
আজকের সর্বশেষ সবখবর

নর্থ ইস্ট ইউনিভার্সিটি মুট কোর্ট ক্লাব (NEUBLMCC) এর প্রথম কার্যকরী কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২৯, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (সিলেট) এর আইনি শিক্ষার অঙ্গনে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম মুট কোর্ট ক্লাব (NEUBLMCC) এর আনুষ্ঠানিক কমিটি গঠিত হয়েছে। ক্লাবটি আইনি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, বিশ্লেষণী দক্ষতা, এবং মক বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে পেশাগত মান উন্নয়নকে লক্ষ্য করে কাজ করবে।

নির্বাহী কমিটির সদস্যগণ হলেন সভাপতি: ফাহাদুজ্জামান ফাহাদ, সহ-সভাপতি: মো. আতাহার আলী, সাধারণ সম্পাদক: সায়েদা নাহিদা বেগম, যুগ্ন-সম্পাদক: আহসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক: আলি আউসাফ জাইগিরদার, কোষাধ্যক্ষ: হিফজুর রহমান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক: রুহামা হোসেন, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক: তঞ্জিনা খানম তারিন। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন রুমি বেগম, মো. বিল্লাল হোসেন, সাবাহ সুন্নাহ রহমান।

কমিটি ঘোষণা করেন নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) এবং মুট কোর্ট ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক তাসনুভা জাহান।

সহকারী অধ্যাপক তাসনুভা জাহান বলেন, প্রথমবারের মতো গঠিত এই কমিটি ক্লাবের মূল উদ্দেশ্য বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের আইনজীবী হওয়ার প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। NEUBLMCC ভবিষ্যতে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে আইন শিক্ষার্থীদের মুট কোর্ট প্রতিযোগিতায় নেতৃত্বদানকারী একটি ক্লাব হিসেবে আবির্ভূত হবে। আমরা বিশ্বাস করি, মুট কোর্ট ক্লাবের কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব আইনি প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করবে এবং তাদের ভবিষ্যতের পেশাগত জীবনে শক্তিশালী ভূমিকা রাখতে সাহায্য করবে। এই ক্লাবের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা শুধু স্থানীয় পর্যায়ে নয়, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের মেধা এবং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।

সভাপতি ফাহাদুজ্জামান ফাহাদ বলেন, আইনের শিক্ষার্থীদের জন্য মুট কোর্ট আইনচর্চার জন্য এক অনন্য ক্ষেত্র। মুট কোর্ট চর্চা করার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় নিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব ও সুনাম অর্জন করার পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদের জন্য নিয়মিত আইনশিক্ষার ওপর বিভিন্ন ওয়ার্কশপ, প্রতিযোগিতা আয়োজন করার জন্য এ কমিটি নিরলস ও আন্তরিক চেষ্টা করবে। আমি বিশ্বাস করি এর মাধ্যমে আইনের বিভিন্ন দিক শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও সহজ করে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ।

সহ-সভাপতি তালুকদার এম. আতাহার আলী বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (সিলেট) প্রথম মুট কোর্ট ক্লাব (NEUBLMCC) গঠন আমাদের আইন বিভাগের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। এই ক্লাব শিক্ষার্থীদের আইনি দক্ষতা ও পেশাগত প্রস্তুতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানাই এবং তাদের নেতৃত্বে ক্লাবের সাফল্যের জন্য শুভকামনা জানাই।প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।