সিলেট-তামাবিল সড়কের সিলেটের জৈন্তাপুরে বাস ও ব্যাটারিচালিত রিকশার (টমটম) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আজ শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার দরবস্তের পল্লীবিদ্যুৎ-এর সামনে এ দুর্ঘনা ঘটে।
আরও পড়ুন : বিশেষ পুরষ্কার পেল কোম্পানীগঞ্জ থানাপুলিশ
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে বাসটি সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীতমুখী টমটমের সাথে বাসের সংঘর্ষ হয়। টমটমে ৭জন যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন।
বিস্তারিত আসছে….…………
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
