বুধবার , ৫ আগস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫২
আজকের সর্বশেষ সবখবর

জুলাই শহীদের নামে স্কলারশিপ দেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাবিপ্রবি প্রতিনিধি ::
আগস্ট ৫, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র জুলাই শহীদ রুদ্র সেনের নামে স্কলারশিপের ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের’ আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।

উপাচার্য বলেছেন, আমাদের শহীদ রুদ্র সেন নিয়ে আমি ইতোমধ্যে পরিকল্পনা নিয়েছি। আমি সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার ও আর্কিটেকচার বিভাগকে দায়িত্ব দিয়েছি। স্কলারশিপটির নাম রাখা হয়েছে ‘শহীদ রুদ্র সেন মেমোরিয়াল স্কলারশিপ’। এটি প্রতিবছরের ১৮ জুলাই যেদিন রুদ্রসেন শহিদ হয়েছিলেন সেদিন দেওয়া হবে।

তিনি বললেন, প্রথমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। পরবর্তীতে আমরা বাইরে থেকে ফান্ড আনার চেষ্টা করব, সেটি সম্ভব না হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে এটি দেওয়া হবে। অন্তত আমি যতদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আছি ততদিন এটা চালু থাকবে।

ক্যাম্পাসের শহীদ রুদ্র সেনকে নিয়ে কী কী করা যেতে পারে বিষয়টি নিয়ে নিয়ে সিভিল ও আর্কিটেকচার বিভাগের হেডসহ ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্কলারশিপের পাশাপাশি রুদ্র সেন লেককে নতুনভাবে সাজানোর বিষয়গুলো এই কমিটি দেখভাল করবেন বলে জানান উপাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী প্রতিনিধিগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।