সোমবার , ২৫ মে ২০২৬, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৪
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় কবির জন্মজয়ন্তীতে সিলেটে শ্রদ্ধা নিবেদন

সিলেটের সকাল ডেস্ক ::
মে ২৫, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেট নজরুল পরিষদের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে।এই আয়োজনে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সকাল সাড়ে ৮টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামের অস্থায়ী বেদিতে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সিলেট নজরুল পরিষদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ (সিলেট বিভাগ), জেলা শিল্পকলা একাডেমী, সিলেট, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ্, সিলেট জেলা, সিলেট ললিতকলা একাডেমী, গীতবিতান বাংলাদেশ, সুর ও বানী, সিলেট, কথাকলি সিলেট, নৃত্যশৈলী, শ্রুতি সিলেট, ছন্দ নৃত্যালয়, জাসাস সিলেট জেলা, দ্বৈতস্বর সিলেট, সিলেট আর্টস কলেজ, পাঠশালা সিলেট।

ছন্দ নৃত্যালয় এর পরিবেশনায় উদ্বোধনী নৃত্য এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সিলেট নজরুল পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট নজরুল পরিষদের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস টুকু।

আয়োজকেরা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিরন্তন বিদ্রোহী চেতনা, সাম্য ও মানবতার আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।

তারা আরও জানান, প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরে ও দিনব্যাপী নজরুল জন্মোৎসব পবিত্র ঈদুল আজহার পর উদযাপিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।