সোমবার , ৩ মার্চ ২০২৫, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮
আজকের সর্বশেষ সবখবর

গ্রীসে জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মশালায় বাংলাদেশী গবেষক দলের অংশগ্রহণ

সিকৃবি প্রতিনিধি
মার্চ ৩, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

গ্রীসের National & Kapodistrian University of Athens এর ভূতত্ত্ব এবং পরিবেশ বিভাগের উদ্যোগে সপ্তাহ ব্যাপী ÒAsian clustars in Agriculture & climate change (ALIGNING)” শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর একদল শিক্ষক ও গবেষক। ২৪ ফেব্রুয়ারি থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে প্রভাব মোকাবিলায় করনীয় এবং লাগসই প্রযুক্তি উদ্ভাবন বিষয়ে অলোচনা করা হয়। এছাড়া জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য ও নিত্য ব্যবহার যোগ্য পণ্য উৎপাদন, উৎপাদিত পণ্যের পেটেন্ট তৈরি, উদ্যোক্তা তৈরি এবং পণ্যের বাজারজাত করন বিষয়ে সম্মুখ ধারণা দেয়া হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে শিক্ষক ও গবেষক দলে অন্যান্যের মধ্যে ছিলেন বাকৃবির প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. মোহাম্মদ তাজউদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান, প্রফেসর ড. ইসমত আরা বেগম, প্রফেসর ড. মো. সালাহউদ্দীন পলাশ এবং সিকৃবির প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভুইয়া, প্রফেসর ড. মো. ওমর শরীফ, সহকারি অধ্যাপক স্বরূপ বড়ুয়া ও সহকারি অধ্যাপক বিবি মরিয়ম প্রমুখ।

সপ্তাহব্যাপী কর্মশালার অংশ হিসেবে সহযোগী অধ্যাপক মারিয়া হাটজাকির নেতৃত্বে শিক্ষক ও গবেষক দলকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণাগার সহ গ্রীসের রাজধানী এথেন্সের জাতীয় প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম, গ্রীসের নগরদুর্গ এবং ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।