গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলাপমেন্ট এন্ড ওরগানাইজেশন ইন ইউকের উদ্যোগে বিশিষ্ট রাজনীতিবিদ মনির উদ্দিন মাস্টারের স্বরণে ও গোয়াইনঘাটের কান্দিগ্রাম নিবাসী পুলিশের এ এস আই বুরহান উদ্দিনের মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল গত ৮ নভেম্বর স্টাটফোডের হাসানা সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি গোলাম জিলানীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুফী সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, বাংলাদেশ বিমানের ডেপুটি ম্যানেজার অবঃ শামিমুর রহমান, কমিউনিটি নেতা আহবাব মিয়া, হাসানা সেন্টারের খতিব মাওলানা শিব্বির আহমদ, জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের ট্রেজারার মোহাম্মদ আবুল মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নাজিম উদ্দিন, আজির উদ্দিন , কমিউনিটি নেতা হাফিজ আব্দুল মুমিন, খালেদুল কিবরিয়া, ফরিদ আহমদ বুলবুল, সালেহ আহমদ, নুর আহমদ, তালহা আহমদ, ইকবাল আহমদ, মিসবাহ উদ্দিন, আক্তারুজ্জামান, আমিরুল ইসলাম, গোলাম আজম, আব্দুল আহাদ, হাফিজ মোহাম্মদ এহিয়া, গোলাম কুদ্দুস কামরুল রাকিবুল ইসলাম সুমন, শাকিল আহমেদ, তাতিয়াল আনহা প্রমুখ।
