মঙ্গলবার , ২৫ জুন ২০২৪, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৪
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নির্বাচন কমিশন গঠন

ডেস্ক রিপোর্ট
জুন ২৫, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ২৩ জুন বাংলাদেশ সময় রাত ১২ টায় গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যকরি কমিটি গঠনের লক্ষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সদরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সেক্রেটারী মোহাম্মদ মিছবাহ্ উদ্দিনের সঞ্চালনায় ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সংগঠনের কার্যকরী পরিষদের উপদেষ্টাবৃন্দ ও নেতৃবৃন্দের উপস্থিতিতে কার্যকরী অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়।

সভায় নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী আব্দুল লতিফ বাবুলকে, সৌদি আরব প্রবাসী আব্দুল আহাদ মনিরকে প্রধান নির্বাচন কমিশনার, দুবাই প্রবাসী নজরুল ইসলামকে নির্বাচন কমিশন সচিব, লন্ডন প্রবাসী সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ এবং লন্ডন প্রবাসী আব্দুল মুবিনকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয।

এসময় বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে গোয়াইনঘাটের প্রবাসীদের সাহায্য-সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয় সম্পূর্ণ অরাজনৈতিক সেবামুলক সংগঠন “গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ” । সরকারী নিবন্ধনপ্রাপ্ত এ সংগঠন প্রতিষ্ঠাকাল থেকে ৩২ টি দেশে ৩২টি শাখা এবং দেশে একটি সমন্বয় কমিটির মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে নিহত প্রবাসীর লাশ দেশে পাঠানো, বাংলাদেশ হাইকমিশন বা কনস্যুলেটে যোগাযোগ, এমপ্লয়ারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করা, প্রাকৃতিক দুর্যোগের সময় গোয়াইনঘাটের বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষের জন্য ত্রাণ সাহায্য প্রদান, অসুস্থ প্রবাসীর চিকিৎসায় সাহায্য প্রদান এবং দেশে বা প্রবাসে প্রবাসীদের চিত্তবিনোদনের ব্যবস্থা করা সহ নানাবিধ কল্যাণমূলক কার্যক্রম সম্পাদন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।