সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের এইচএসসি-২০২৩ ব্যাচের পাঠ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কলেজের অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।
এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ।
আরও পড়ুন : এমসি কলেজে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন
কলেজের বিদায়ী শিক্ষার্থী সিয়াম ইবনে মতিন ও আদৃতা তালুকদারের যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সুফিয়া চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোদাব্বির হোসেন, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুদ পারভেজ প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন মিথহাব মাহের, অনামিকা চক্রবর্তী দৃষ্টি, সালওয়া অন্ত ও তামিম আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলাওয়াত করেন শাহাদাত হোসেন শাহেদ ও গীতা পাঠ করেন বনশ্রী দাশ।
