বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১৫
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

লবীব আহমদ
জুলাই ১৩, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬ টায় পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা ভবনের সংযোগস্থলে এমসি এইচএসসি’৯১ ব্যাচের শিক্ষার্থীবৃন্দের অর্থায়নে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো: রিয়াজ।

এসময় মুরারিচাঁদ কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: আলাউদ্দিন খান, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম আহমদ খান, রসায়নবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: তোফায়েল আহাম্মদ, গণিত বিভাগের প্রফেসর তপতী চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো: জামাল উদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের মনীকা রানী বণিক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো: আব্দুল বাসিত, উদ্ভিদবিদ্যা বিভাগের শৈলেন্দ্র মোহন সিংহ, রসায়নবিদ্যা বিভাগের সুজিত চন্দ্র দত্ত।

এমসি এইচএসসি’৯১ ব্যাচের বিপুল সংখ্যক শিক্ষার্থী সশরীরে এবং ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ থেকে ভার্চুয়ালি উক্ত শুভ উদ্বোধন পর্বে যুক্ত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।