রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪০
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে ’মোহনা বসন্ত উৎসব’ ২২ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের ‘মোহনা সাংস্কৃতিক সংগঠন’ প্রতিবছরের ন্যায় এবারো জাঁকজমকপূর্ণতার মাধ্যমে আয়োজন করতে যাচ্ছে ‘মোহনা বসন্ত উৎসব- ১৪৩১’।

আগামী ২২ ফেব্রুয়ারি (শনিবার) মুরারিচাঁদ কলেজ প্রাঙ্গণে সকাল ১১ ঘটিকায় বসন্ত শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

পাতাঝরা বসন্তের দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনকে আরও আনন্দঘন করে তুলতে এমসি কলেজের সকল ছাত্রছাত্রীসহ জনসাধারণকে আমন্ত্রণ জানিয়েছেন মোহনা’র সভাপতি জুবায়ের আহমেদ রাকিব ও সাধারণ সম্পাদক তাহিন আহমদ।

এবিষয়ে সভাপতি জুবায়ের আহমেদ রাকিব বলেন, ‘মোহনা প্রতিবছর এমসি কলেজ ক্যাম্পাসে বসন্ত উৎসব আয়োজন করে থাকে। বিগতদিনের সফলতার সকল রেকর্ড ভেঙে এবছর আরও সুন্দর জমকালো আয়োজন হবে বলে বিশ্বাস করি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।