“মাদককে না বলা” প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে মুরারিচাঁদ কলেজে র্যালি ও শপথবাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজের বিএনসিসি ও রোভার স্কাউটের যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যালিতে বিএনসিসি, রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র্যালি শেষে ভলিবল গ্রাউন্ডে “মাদককে না বলা” শপথ বাক্য পাঠ সম্মিলিতভাবে সম্পাদিত হয়।
শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের রসায়নবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তোফায়েল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রোভার স্কাউট সম্পাদক ও আর এস এল আব্দুল খালেক, সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ, সহযোগী অধ্যাপক শেখ মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, সহকারী অধ্যাপক আব্দুল বাসিত ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান শেখ মোঃ নজরুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
