শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে ডিবেটিং সোসাইটির ৫ম কার্যনির্বাহী কমিটি গঠন 

লবীব আহমদ
জানুয়ারি ৩, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

নতুন বছরের প্রথম দিন যাত্রা শুরু করলো এমসিডিএস-এর ৫ম কার্যনির্বাহী কমিটি। গত বুধবার (১ জানুয়ারি) মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ এই কমিটির অনুমোদন দেন। কমিটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আকমল হোসেন, এমসিডিএসের মডারেটর ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দীন। 

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নবিল হাসান মুবিন ও সাধারণ সম্পাদক হিসেবে শাকিল আহমদ নির্বাচিত হয়েছেন। তাদেরকে ৪র্থ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ইশরাত চৌধুরী ও সাধারণ সম্পাদক সানজিদা জাহিন প্রিমা দায়িত্ব বুঝিয়ে দেন।

কমিটিতে সহসভাপতি হিসেবে জুবেদা আক্তার শামীমা, সাংগঠনিক সম্পাদক পূজা নাথ কণিকা, সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় মিয়া, মাহাথির মানসিব মুবাশ্বির, অর্থ সম্পাদক মুহতাদি চৌধুরী, সহ অর্থ সম্পাদক নজরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক দিদার চৌধুরী, সহ প্রকাশনা সম্পাদক নাফিসা চৌধুরী, ফখরুজ্জামান আনসারী, দপ্তর সম্পাদক মো. আইয়ূব ইমন, সহ দপ্তর সম্পাদক ফাতেমা কানিজ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আশফিয়া সুবহা, জীবন দাশ, মিরাজ সাফেক, জান্নাতুল নাঈম অর্পা, জোনায়েদ আহমদ রাতুল, শায়খুল ইসলাম সিজান নির্বাচিত হন।

৪র্থ কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান মিশু নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বাংলাদেশে নতুন কমিটি এমসিডিএসকে আরো সমৃদ্ধ করবে। সদস্যদের সক্রিয়তা ও একনিষ্ঠ কাজের মাধ্যমে এমসিডিএস আরো এগিয়ে যাবে, এটাই সবার প্রত্যাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।