অলাভজনক প্রতিষ্ঠান আান্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস(ইউসেপ)-বাংলাদেশ এর বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ড. উবায়দুর রব। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) ইউসেপ-এর বোর্ড অব গভর্নরসের সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।
ড. উবায়দুর রব জনসংখ্যা পরিকল্পনা ও উন্নয়নের একজন বিশিষ্ট বিশেষজ্ঞ, একজন অভিজ্ঞ পেশাদার যার ৪০ বছরেরও বেশি সময় ধরে অভিজ্ঞতা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে জনসংখ্যা পরিকল্পনায় পিএইচডি করা ড. রব লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পরিসংখ্যানে এমএস ডিগ্রি এবং বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রী অর্জন করেন।
তিনি আইসিডিডিআর,বি-তে জনসংখ্যাবিদ হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে পাকিস্তানে গবেষণা ও মূল্যায়ন কার্যক্রম বাস্তবায়নকারী পপুলেশন কাউন্সিল, ইউএসএ-এর আবাসিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকায় পপুলেশন কাউন্সিল বাংলাদেশ অফিসের সাবেক কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা। এর বাইরে ড. রব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠ্যক্রম পড়ান এবং স্নাতকোত্তর এবং পিএইচডি করা শিক্ষার্থীদের সুপারভিশন করে। তিনি আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পপুলেশন অ্যাসোসিয়েশন, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন, গ্লোবাল হেলথ অ্যাসোসিয়েশন, পপুলেশন অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর সায়েন্টিফিক স্টাডি অফ পপুলেশনের মতো মর্যাদাপূর্ণ অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য।
